1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। সোমবার (২০ এপ্রিল) সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলার সাবেক বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, আর এম ও ডা. তরিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতিসামিউল আজম মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই ক্যাম্পেইনের আওতায় শ্যামনগর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩৫ হাজার ১৫৮ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। গত ২০ এপ্রিল (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের নির্ধারিত সময়ে নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদানের জন্য আহ্বান জানান এবং সবাইকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park