1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে চাচা ভাইপোর ওপর হামলা ও লুটের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক ধান ব্যবসায়ী ও তার ভাইপোর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ধারালো অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুট করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।ঘটনাটি গত ১৭ জুন রাতে মাহমুদপুর এলাকার একটি পাকা সড়কে ঘটে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে মো. আব্দুর রাজ্জাক গাজী (৬৮) বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, মাহমুদপুর গ্রামের মৃত আমির আলী গাজীর ছেলে মো. আব্দুর রাশেদ গাজী (৬৭) ধান ব্যবসার কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তার পিঠ ও বাম কাঁধে গুরুতর জখম হয়। এ সময় তার কাছে থাকা ধান ব্যবসার ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।রাশেদ গাজীর চিৎকার শুনে তার ভাইপো আইয়ুব আলী গাজী (৪০) ঘটনাস্থলে ছুটে এলে তাকেও হামলার শিকার হতে হয়। এজাহারে বলা হয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয় এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে তার মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা আইয়ুব আলীর কাছে থাকা আরও ৯০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি ভুক্তভোগীদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ভেঙে ফেলে, যাতে তারা দ্রুত যোগাযোগ করতে না পারেন।
স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত দুজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।বাদী এজাহারে উল্লেখ করেছেন, জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল না হওয়ায় থানায় মামলা করা হয়েছে।এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park