1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলায় এবার ৩৯ হাজার ২৯৮ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৩৫ হাজার জনকে লাল ক্যাপসুল ও ৪ হাজার ২৯৮ জনকে নীল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। ভিটামিন-এ খাওয়ান, মৃত্যুর ঝুঁকি কমান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল ক্যাপসুল খাওয়াতে হবে বলে জানান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। এ সময় তিনি উপস্থিত সকল স্বাস্থ্যকর্মীকে প্রত্যেকটি শিশুর কাছে পৌঁছে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন। সরকারি এ উদ্যোগের আওতা থেকে কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহামাদ এনামূল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আজম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিরাজ ও অন্যান্য স্বাস্থ্য সহকারী কর্মকর্তাবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক বলেন, ‘আমাদের এ উপজেলার আওতাভুক্ত প্রত্যেকটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে,সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ঘটাতে হবে” এ সময় তিনি বিশেষ করে স্বাস্থ্যকর্মীদেরকে আরও সচেষ্ট হয়ে কাজ করার অনুরোধ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park