1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে জমির বেড়িবাঁধ কেটে নোনা পানি প্রবেশ, কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালি গ্রামে এক কৃষকের রেকর্ডীয় জমির বেড়িবাঁধ কেটে নোনা পানি প্রবেশ করিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।ভুক্তভোগী কৃষক মোঃ আবুল হোসেন জানান, তার জমির বেড়িবাঁধ কেটে জোরপূর্বক নোনা পানি ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে ফসল ও জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি অভিযোগ করেন, হায়দার আলী, ইসমাইল, মিকাইল, জহুরুল, ইসরাফিল, কালাম ও আব্বাসের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।স্থানীয়দের মতে, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহল জড়িত থাকতে পারে। এলাকাবাসীর অভিযোগ, মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী আবুল হোসেন আরও জানান, অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তিনি প্রায় ১৫-২০ দিন ধরে নিরাপত্তার আশঙ্কায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। রাস্তায় বের হলেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এ বিষয়ে তিনি শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০০, তারিখ: ১৭ মার্চ ২০২৬) করেছেন।ভুক্তভোগী কৃষক দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park