1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ ছেদ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরে বটি দিয়ে স্বামী ইসমাইল গাজীর পুরুষাঙ্গ ছেদ করে দিয়েছেন তার ২য় স্ত্রী নাজমা খাতুন।সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল গাজীর স্ত্রী নাজমা খাতুনকে (৩২) হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ইসমাইল গাজী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ ছেদ করে দেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ইসমাইল গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, ইসমাইল গাজীর গোপনাঙ্গ ছেদ হয়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমা খাতুনই কর্তনকৃত গোপনাঙ্গ হাতে নিয়ে স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে ইসমাইল গাজীর ভাইসহ প্রতিবেশী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।এসময় স্থানীয়রা নাজমা খাতুনকে হাসপাতালে আটকে রাখেন। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, ইসমাইল গাজী একাধিক বিয়ে করেছেন। তার বড় স্ত্রী সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় বসবাস করেন। তিন দিন আগে তার বড় স্ত্রী ভুরুলিয়ার সিরাজপুরের বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজমা খাতুন এর আগেও ২০১৭ সালে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারের এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দিয়েছিলেন। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভুরুলিয়ার সিরাজপুর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটার ঘটনায় নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park