1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক -১ ও চারজনকে জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ শ্যামনগর উপজেলা আটুলিয়া ইউনিয়নে নওবেকি এলাকায় খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং বাকি চারজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২মে) ভোর৪টায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় তাদের কে আটক করা হয়।উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খোলপেটুয়া নদীর নওবেকী পয়েন্টে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আশাশুনি ও পাইকগাছা উপজেলার পাঁচ বাসিন্দাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন,নজরুল ইসলাম (৫৭), সজীব শেখ (২২), মোঃ ইব্রাহিম গাজী (২৫), মোঃ আক্তারুল গাজী (৩৩) ও আব্দুল্লাহ আল মামুন (২৪)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোঃ আক্তারুল গাজীকে (৩৩) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপরাধের দায় স্বীকার করায় বাকি ৪ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি সম্পদ রক্ষা এবং নদীর নাব্যতা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park