1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

রাজশাহীর দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

বিভাগীয় ব্যুরো চিফ, রাজশাহী 
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার বার্ষিক অর্থ উন্নয়ন কর্মসূচি (এ.ডি.পি) প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ৩৮৩ পিস জলাতঙ্কের র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা হাসপাতালে সরবরাহ করা হয়েছে।
২০ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট জলাতঙ্ক ( র‌্যাবিস ভ্যাকসিন) হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান সোহাগ, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, নওপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আজাদ আলীসহ অন্যান্যরা।
জলাতঙ্ক ( র‌্যাবিস ভ্যাকসিন) দুর্গাপুর উপজেলাতে দীর্ঘদিন থেকে এই টিকার সরবরাহ না থাকায় বিপাকে পড়েছিলেন কুকুর, বিড়ালের আক্রমনের শিকার রোগীরা। অতিরিক্ত দামে ফার্মেসী থেকে সংগ্রহ করে সেবা নিতেন রোগীরা। তবে অসহায় দরিদ্র রোগীদের জন্য উপজেলা সমাজ সেবা অফিস থেকে “রোগী কল্যাণ তহবিল” থেকে আক্রান্ত রোগীদের সল্প সহযোগিতা প্রদান করা হচ্ছিল। সংকট নিরসনে ইউএনও সাবরিনা শারমিনের অন্তরিক্ষ প্রচেষ্টায় দীর্ঘদিন পরে হাসপাতাল থেকে র‌্যাবিস ভ্যাকসিন পাবেন রোগীরা।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, এডিপি থেকে চাহিদার ভিত্তিতে চিকিৎসা খাতে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। মানুষের প্রয়োজন ও চাহিদা মোতাবেক পুনরায় এ ধরনের প্রকল্প নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park