1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

দৈনিক সোনার বাংলাদেশ ডেস্কঃগাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এ সময় বিস্ফোরকবোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলের উচ্চপ্রযুক্তির নজরদারি মোকাবিলায় লেবাননের যোদ্ধাদের কৌশল
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিবুটজ কাবরির কাছেই বিস্ফোরকবোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।


ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে। এ ছাড়া সন্দেহভাজন বেশকিছু ড্রোন ভূপাতিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এর আগে গতকাল টাইমস অব জানিয়েছে, ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে দুই ইসরায়েলি নিহত হয়েছেন। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এ হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ। নাফাহ জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আছড়ে পড়ে। এতে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park