1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বন্ধ রাখা ইরানে নিজেদের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে স্পেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পঠিত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বন্ধ রাখা ইরানে নিজেদের দূতাবাস পুনরায় চালুর ঘোষণা দিয়েছে স্পেন।বৃহস্পতিবার রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস। তিনি জানান, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতকে দ্রুত দায়িত্বে ফিরে গিয়ে দূতাবাস পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান শান্তি প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী স্পেন এবং এ বিষয়ে রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল মধ্যে সংঘাত শুরুর পর নিরাপত্তাজনিত কারণে তেহরানে নিজেদের দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করেছিল স্পেন।
প্রায় ৪০ দিন ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতির লক্ষ্য দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানো।এ লক্ষ্যে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park