1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রতি কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

তিনি বলেছেন, ওয়াশিংটন যদি আন্তরিক হয়, তবেই কেবল তেহরান আলোচনায় আগ্রহী। খবর আল আরাবিয়ার। শুক্রবার (১৫ মে) যুদ্ধ বন্ধে চলমান আলোচনা স্থগিত থাকার মধ্যেই এ মন্তব্য করেন তিনি।নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, তেহরানের সঙ্গে যুদ্ধে জড়িত নয়—এমন সব জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে যেসব জাহাজ ওই পথ ব্যবহার করতে চায়, তাদের ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি জানান, গুরুত্বপূর্ণ এ নৌপথ ঘিরে পরিস্থিতি বর্তমানে ‘খুবই জটিল’।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অধিকাংশ জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান। এর আগে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।গত মাসে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্থায়ী শান্তিচুক্তি নিয়ে এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে যায়, কারণ উভয় দেশই একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে।আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘পরস্পরবিরোধী বার্তা’ আসায় আলোচনার বিষয়ে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ইরানের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতা ব্যর্থ হয়নি, বরং তা বর্তমানে ‘জটিল পরিস্থিতির’ মধ্যে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park