1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ফেসবুক পেজের কাঠের কেল্লা সাতক্ষীরার বিরুদ্ধে প্রতিবাদ, সাবেক উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইনের তীব্র নিন্দা

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

শিবপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন। বাংলাদেশ জামাত ইসলামী শিবপুর ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মাসুম বিল্লাহসম্প্রতি Facebook-এ পরিচালিত একটি পেজ “কাঠের কেল্লা সাতক্ষীরা” থেকে তার বিরুদ্ধে ৭০ হাজার টাকা চাঁদা গ্রহণের অভিযোগ তুলে একটি পোস্ট প্রচার করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মহলে আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়।এ বিষয়ে এক লিখিত বিবৃতিতে মাওলানা শাহাদাত হোসাইন বলেন, “আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সাথে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত আছি। হঠাৎ করে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়ানো অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”তিনি অভিযোগ করেন, “কাঠের কেল্লা সাতক্ষীরা” নামের ফেসবুক পেজটি যথাযথ যাচাই-বাছাই ছাড়াই বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সামাজিক স্থিতিশীলতা নষ্টের ঝুঁকি তৈরি করছে।
মাওলানা শাহাদাত হোসাইন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। এ ধরনের অপপ্রচার রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
সচেতন মহল সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করা উচিত।
সাংবাদিক আল আমিন সরদার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park