tশি জিনপিং যুক্তরাষ্ট্রকে একটি ‘পতনশীল রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেন— এমন প্রসঙ্গের বিপরীতে ট্রাম্প দাবি করেছেন যে চীনের প্রেসিডেন্ট মূলত তার পূর্বসূরি জো বাইডেনের আমলের ব্যর্থতাগুলোর দিকেই ইঙ্গিত করেছিলেন। ট্রাম্পের মতে, বাইডেন প্রশাসনের নীতি ও সিদ্ধান্তের কারণে বিগত চার বছরে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে শি জিনপিংয়ের মূল্যায়ন শতভাগ সঠিক ছিল। ট্রাম্প তার পোস্টে খোলামেলাভাবে সীমান্ত উন্মুক্ত রাখা, উচ্চ কর হার, খেলাধুলা ও সমাজে লিঙ্গ সমতার নামে বিতর্কিত নীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুর্বল চুক্তির তীব্র সমালোচনা করে বলেন, দুই বছর আগে সত্যিই যুক্তরাষ্ট্র একটি পতনশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল।তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে বর্তমান মার্কিন প্রশাসন গত ১৬ মাসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও সামরিক ক্ষেত্রে যে অভাবনীয় উন্নতি এনেছে, জিনপিংয়ের মন্তব্যটি নিশ্চিতভাবেই তার উদ্দেশ্যে ছিল না।