1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মার্কিন-ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১১ বার পঠিত

মার্কিন-ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং সেখানে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। এবার তুরস্কের দিকেও তেহরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে যাওয়ার পর ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা ধ্বংস করে দেয়। খবর আল জাজিরা’র।
তবে ক্ষেপণাস্ত্রটির লক্ষ্য ঠিক কোথায় ছিল তা স্পষ্ট নয়। এছাড়া ইরান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে যাওয়ার সময় ধরা পড়ে। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থাগুলো সময়মতো সেটি নিষ্ক্রিয় করে দেয়।
সব পক্ষকে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার জন্য সতর্ক করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আঙ্কারা তাদের বিরুদ্ধে যেকোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেয়ার অধিকার সংরক্ষণ করে।’ শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলারয়টার্স বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে ফোন করে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।ফোনালাপের সময়, সংঘাত আরও বিস্তৃত করতে পারে এমন যেকোনো পদক্ষেপ এড়িয়ে চলতে হবে বলে আরাঘচিকে জানান ফিদান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park