1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিশুটির মা লাবনী আক্তার।ফলোআপ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১১৩ বার পঠিত

মাটি মামুন রংপুর।
রংপুরে ক্লিনিকের বিল পরিশোধে বাবা ওয়াসিম
আকরামের নবজাতক বিক্রির ঘটনায় অভিযুক্ত
হলি ক্রিসেন্ট হসপিটাল ও ক্লিনিক বন্ধ করে
সিলগালা করেছে প্রশাসন।
উদ্ধার হওয়া অসুস্থ নবজাতককে চিকিৎসা শেষে গতকাল সোমবার তার মায়ের জিম্মায় দিয়েছেন আদালত।
তবে স্বামীসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করে
নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
শিশুটির মা লাবনী আক্তার।
গতকাল সোমবার ক্লিনিকের বিল পরিশোধে নবজাতক বিক্রি’ শিরোনামে রংপুরের স্থানীয় ও ঢাকার বিভিন্ন কাগজে প্রতিবেদন প্রকাশিত হয়।
জানা গেছে, রংপুর নগরীর ভূরারঘাট এলাকার
লাল মিয়ার মেয়ে লাবনী আক্তারের দুই বছর
আগে বিয়ে হয় একই এলাকার রাজমিস্ত্রি
ওয়াসিম আকরামের সঙ্গে।
অন্তস্বত্ত্বা লাবনী গত ১৩ জানুয়ারি পূর্ব পরিচিত পল্লী চিকিৎসক এমএস রহমান রনির মালিকানাধীন হলি
ক্রিসেন্ট হসপিটালে প্রসব বেদনা নিয়ে ভর্তি হন। ওইদিন রাতে সিজারের মাধ্যমে তাঁর একটি ছেলে সন্তান হয়।
কিন্তু এই দম্পতি টাকার অভাবে ক্লিনিকের বিল পরিশোধ করতে পারছিলেন।
পরে ক্লিনিক পরিচালক রনি শিশুটির বাবা ওয়াসিমকে সন্তান বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধসহ আরও টাকা দেওয়ার লোভ দেখান।
সে ফাঁদে পা দিয়ে ওয়াসিম গত ১৭ জানুয়ারি কৌশলে ক্লিনিক পরিচালক রনির পূর্ব পরিচিত জেরিনা আক্তার
বিথী ও রুবেল হোসেন রতনের কাছে 80 হাজার টাকায় সন্তানকে বিক্রি করে দেন।
এ ঘটনা মা লাবনী আক্তার পুলিশকে জানান ও কোতয়ালি থানায় মামলা করেন।
পরে পুলিশ হাসপাতাল পরিচালক রনি ও নবজাতক কেনা বিথী রতনদম্পতিকেগ্রেপ্তারকরে।
তবে অভিযুক্ত ওয়াসিম এখনও পলাতক।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার
এসআই মজনু মিয়া জানান, উদ্ধারের পর নবজাতকটি অসুস্থ হয়ে পড়েছিল।
রোববার বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।
সুস্থ হলে গতকাল সেই নবজাতককে তার মায়ের
জিম্মায় হস্তান্তর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
আদালত-১ এর বিচারক জাহাঙ্গীর আলম।
গতকাল পাঠানপাড়া এলাকায় লাবনী
আক্তারের বাড়ি গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। তিনি
জানান, স্বামী ওয়াসিম পলাতক। বাড়িওয়ালাও
ভাড়া নেওয়া ঘরে তাকে থাকতে দিতে ভয়
পাচ্ছেন। এখন ছোট সন্তান নিয়ে কোথায়
থাকবেন কী খাবেন সে চিন্তায় আছেন। স্বামীসহ
অন্যান্যদের বিরুদ্ধে বর্তমানে মামলা করে
নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি।
এদিকে গতকাল সকালে রংপুরের সিভিল
সার্জনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল হলি
ক্রিসেন্ট হসপিটালটি পরিদর্শন করে তা বন্ধসহ
সিলগালা করে দেন।
সিভিল সার্জন ডা.ওয়াজেদ আলী বলেন, হাসপাতালটি অবৈধ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park