1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মানহানিকর পোস্ট অপসারণে বর্তমান সাতক্ষীরা-কে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • আপডেট সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
নিজেকে নিয়ে মানহানিকর ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ তুলে বর্তমান সাতক্ষীরা পত্রিকার প্রকাশক ও সম্পাদকের কাছে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এক ভুক্তভোগী ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, বিগত কিছু সময় ধরে বর্তমান সাতক্ষীরা পত্রিকা এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ করা হচ্ছে। এসব পোস্ট সাধারণ পাঠক ও দর্শকদের বিভ্রান্ত করার পাশাপাশি নোংরা মন্তব্য ও শেয়ারে উৎসাহিত করছে, যা তার ব্যক্তিগত ও সামাজিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।
ভুক্তভোগীর দাবি, পত্রিকাটির তথ্যের একমাত্র উৎস হিসেবে ব্যবহৃত ব্যক্তি আনিস বিশ্বাস ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে স্বীকার করেছেন যে, তার দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ছিল। ওই মুচলেকায় তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জনপ্রিয়তা ও সামাজিক ভাবমূর্তি নষ্ট করতেই এসব তথ্য ছড়ানো হয়েছিল।এছাড়াও অভিযোগে বলা হয়, আনিস বিশ্বাস আল্লাহর কাছে তওবা করে প্রকৃত সত্য প্রকাশ করেছেন, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছেও ইতোমধ্যে পৌঁছেছে বলে দাবি করা হয়।
এ অবস্থায় ভুক্তভোগী পক্ষ থেকে পাঠানো লিখিত আল্টিমেটামে বলা হয়েছে—
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্তমান সাতক্ষীরা পত্রিকা ও তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রকাশিত তার সম্পর্কিত সকল মানহানিকর পোস্ট অপসারণ করতে হবে এবং পত্রিকার অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে।
আল্টিমেটামে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে দণ্ডবিধির ৫০০ ও ৫০৬ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বর্তমান সাতক্ষীরা পত্রিকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park