সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালি ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির হোসেন বর্তমানে এলাকায় একজন মানবিক, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, দুর্দিনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইউনিয়নবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।চেয়ারম্যান সাব্বির হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউনিয়নের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় পরিবারকে খাদ্য সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা, বিধবা ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো—এসব মানবিক কার্যক্রমে তাকে সবসময় অগ্রভাগে দেখা যায়।করোনা মহামারি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটময় সময়ে তিনি নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। ইউনিয়নবাসীর ভাষ্যমতে, কোনো নাগরিক সমস্যায় পড়লে চেয়ারম্যান সাব্বির হোসেন সরাসরি বিষয়টি শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন, যা একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্বশীলতার পরিচয় বহন করে। শুধু মানবিক কাজেই নয়, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন। গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, মসজিদ-মাদরাসা উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার মাধ্যমে একটি আধুনিক ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তুলতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।চেয়ারম্যান সাব্বির হোসেন বলেন,জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। খলিশখালিকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার একমাত্র লক্ষ্য।”স্থানীয় সচেতন মহল মনে করছেন, মানবিকতা, সততা ও দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে চেয়ারম্যান সাব্বির হোসেন খলিশখালি ইউনিয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অন্য জনপ্রতিনিধিদের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।