1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল হাসান

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলাকে মাদকমুক্ত করার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও চুরির মতো অপরাধ নির্মূলে কঠোর ও আপসহীন অবস্থানের ঘোষণা দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ আরেফিন জুয়েল হাসান। তিনি স্পষ্টভাবে বলেছেন—অপরাধের বিরুদ্ধে এ যুদ্ধ হবে সর্বাত্মক, নিয়মিত এবং অব্যাহত।
পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল হাসান বলেন,মাদক সমাজের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই মাদক শুধু অপরাধ বাড়ায় না, যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একইভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত ও চোরচক্র সমাজের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সাতক্ষীরায় এসব অপরাধীদের কোনো ঠাঁই হবে না।”তিনি আরও জানান, জেলার সব থানা ও পুলিশ ইউনিটকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও চুরির বিরুদ্ধে যৌথ ও সমন্বিত অভিযান জোরদার করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী ও আশ্রয়দাতাদের মতো সন্ত্রাসী গোষ্ঠী, চাঁদাবাজ, পেশাদার ডাকাত ও চোরদেরও আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
পুলিশ সুপার জনগণের উদ্দেশ্যে বলেন,
“অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে জরুরি। মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজির বিষয়ে আপনারা তথ্য দিলে পুলিশ তাৎক্ষণিক ও কঠোর ব্যবস্থা নেবে।”জেলা পুলিশের এমন দৃঢ় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সচেতন মহল ও অভিভাবকরা। তাদের প্রত্যাশা—এই কঠোর ও আপসহীন অবস্থানের মাধ্যমে সাতক্ষীরা দ্রুত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জেলায় পরিণত হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park