1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভোট-পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতা ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। শুধু রাজনৈতিক কর্মীরাই নন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষও সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।ভোট-পরবর্তী সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে তিনি বলেন, “এটাই কি বাংলায় ভয়ের রাজনীতি শেষ করার নমুনা?”অভিষেকের অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা গুন্ডারাজ কায়েম করে ৬০টিরও বেশি দোকান জ্বালিয়ে দিয়েছে। এতে সাধারণ ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।তিনি বলেন, “বাংলা জুড়ে ভোটের ফলাফল ঘোষণার পর থেকে একাধিক জায়গা থেকে হিংসাত্মক ছবি উঠে এসেছে। বিভিন্ন স্থানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, খুন হয়েছেন একাধিক কর্মী। ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, কর্মীদের ঘরছাড়া করা হচ্ছে।”তৃণমূলের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই একে একে তাদের কর্মীদের টার্গেট করা হচ্ছে। এখন পর্যন্ত মোট ছয়জন তৃণমূল কর্মী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। নিহতরা হলেন—এন্টালির তাপস নস্কর, নানুরের আবির শেখ, বেলেঘাটার বিশ্বজিৎ পট্টনায়ক, পূর্বস্থলী দক্ষিণের পিঙ্কু দেবনাথ, কুলপির মিঠুন সামন্ত এবং গোঘাটের সহদেব বাগ।অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লেখেন, “হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন। বাংলা জ্বালিয়ে দিয়ে বিজেপি কি এভাবেই ভয় তাড়াবে?”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park