তূর্য হোসেন স্টাফ :রিপোর্টার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আকাশ কুমার কুন্ডু আজ বুধবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবে পত্রিকা পরিবেশকদের মাঝে কম্বল বিতরণ করেন। সন্ধ্যায় ইউএনও আকাশ কুমার কুন্ডু ভেড়ামারা প্রেসক্লাবে আসেন এবং প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে উল্লেখযোগ্য সংখ্যক পত্রিকা পরিবেশনদের মাঝে বিনামূল্যে সরকারি কম্বল বিতরণ করেন। ভেড়ামারা উপজেলার প্রকল্প পরিদর্শন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ ইউএনও এর সাথে ছিলেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহসভাপতি ফয়জুল ইসলাম মিলন ও হেলাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, ওমর ফারুক ও মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহান আলী, সহপোতা সম্পাদক মনজুর রাসেল ডলার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহন আলী, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, শিপন আলী, শাকিল হোসেন, তূর্য হোসেন, মোঃ নাসিম উদ্দিন,বুলবুল হোসেন প্রমুখ সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।