1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: তূর্য হোসেন ।

কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিগত সরকারের আমলে আওয়ামী লীগ ও জাসদ সন্ত্রাসী কর্তৃক প্রতিহিংসার শিকার হয়ে নিপীড়ন,নির্যাতন এবং মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ এর প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এবং ভেড়ামারা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল রবিবার বিকেল ৩ টায় ভেড়ামারা কোচ স্ট্যান্ডে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুক্তিযোদ্ধার সন্তান এসএস আল হুসাইন সোহাগের উপর হামলার প্রতিবাদ ওমিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি চাওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ বলেন,আওয়ামী লীগ ও জাসদ নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে আর এর দায় বিএনপির নেতাকর্মীদের ওপরে চাপিয়ে তাদের নামে মামলা দেওয়া হয়। এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর তুষার হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য খুঁজে বের করতে আহ্বান জানান। তিনি দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে যেন কোন স্বেচ্ছাসেবক দলের কর্মীদের ওপরে হামলা করা না হয়।প্রধান বক্তা কুষ্টিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যদের উপরে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি বক্তব্যে ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ভেড়ামারায় শান্তি বজায় রাখতে এখানে কোন নৈরাজ্য ও চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। অনুপ্রবেশকারী আওয়ামী লীগ ও জাসদ সন্ত্রাসীদের দ্বারা যারা নির্যাতিত হবে আমরা তাদের পাশে থাকবো। এ সময় তিনি ভেড়ামারার সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহারুল ইসলাম বকুল, বিএনপি নেতা জামাল, বাচ্চু স্বেচ্ছাসেবক দলের নেতা মোমিন, সাজু, রসুল, রঞ্জু, প্রমূখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park