1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশের আবেদনকারীদের জন্য নতুন শর্ত জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৬ বার পঠিত

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশের আবেদনকারীদের জন্য নতুন শর্ত জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বাংলাদেশিদের পাশাপাশি এই নিয়মে পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীরাও পড়বেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে। এমনকি বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও তা জমা দেয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে নতুন নিয়মে।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকত্ব বিধিমালা ২০০৯-এ সংশোধনী এনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের জন্য নতুন নিয়ম জারি করেছে।সোমবার (১৮ মে) জারি করা এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে এসব দেশের নাগরিকদের ভারতীয় নাগরিকত্বের আবেদন করার সময় নিজ দেশের পাসপোর্টের অবস্থা সম্পর্কে ঘোষণা দিতে হবে।শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, জানে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয় ১৬ জানুয়ারি ২০২৫শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, জানে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়সংশোধিত নিয়মে একটি নতুন অনুচ্ছেদ যোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আবেদনকারীর কাছে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের সরকারের দেয়া বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।তবে কোনও আবেদনকারীর কাছে সক্রিয় পাসপোর্ট থাকলে, তাকে সেই পাসপোর্টের নম্বর, কোথায় ও কবে ইস্যু করা হয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে।গেজেট বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন অনুমোদিত হওয়ার ১৫ দিনের মধ্যে আবেদনকারীকে তার বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পোস্ট বা সুপারিনটেনডেন্ট অব পোস্টের কাছে জমা দেয়ার ঘোষণা দিতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park