1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ভারতের তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক;ভারতের তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তামিলগা ভেট্রি কাজাগামের (টিভিকে) প্রধান ও অভিনেতা থালাপতি বিজয় কংগ্রেসের সমর্থন চেয়ে নতুন সরকার গঠনের উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানিয়েছেন কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল।এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের তামিলনাড়ু ইউনিট বুধবার সকালে চেন্নাইতে বৈঠকে বসবে। ভেনুগোপাল আরও জানান, দলটি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার চায় না, কারণ জনগণের ম্যান্ডেট একটি ‘ধর্মনিরপেক্ষ সরকারের’ পক্ষে গেছে।সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, কংগ্রেস সম্ভবত টিভিকে-কে সমর্থন দিতে পারে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য ইউনিটকে দিয়েছে। এছাড়া আরও কিছু দল নতুন সরকারে যুক্ত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। বিজয়কে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করতে হবে, এরপরই শপথগ্রহণের প্রক্রিয়া শুরু হবে।মমতা পদত্যাগ না করলে কী হবে? কী বলছে সাংবিধানিক নিয়ম?
তামিলনাড়ু কংগ্রেসের ইনচার্জ গিরিশ চোডাঙ্কারও নিশ্চিত করেছেন যে বিজয় কংগ্রেসের কাছে সমর্থন চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি। আমাদের পারফরম্যান্স খুব ভালো হয়নি। বিজয়ের পক্ষে তরুণ ও নারীদের মধ্যে বড় ঢেউ তৈরি হয়েছে। জনগণের ম্যান্ডেট ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষেই।’
নির্বাচনে টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, যা কোনো দলই অর্জন করতে পারেনি। ফলে রাজ্যে এখন জোর রাজনৈতিক দর-কষাকষির পরিস্থিতি তৈরি হয়েছে।এদিকে বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথম প্রতিক্রিয়া জানিয়ে সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘দল গঠনের পর অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলেছে, নানা বাধার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তারা জনগণের ওপর ভরসা রেখে একাই এগিয়ে গেছে।’তিনি আরও বলেন, ‘টিভিকে-র এই অর্জন শুধু দলের নয়, এটি গণতন্ত্রেরও বিজয়।’ তামিলনাড়ুর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, যারা অসম্ভব বলে মনে করা একটি রাজনৈতিক পরিবর্তন বাস্তবায়ন করেছে, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park