1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার (১৫ মে) ভারতের দিল্লিতে

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শুক্রবার (১৫ মে) ভারতের দিল্লিতে শেষ হলেও কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা সম্ভব হয়নি। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠায় আয়োজক ভারত শেষ পর্যন্ত শুধু চেয়ারম্যানের বিবৃতি প্রকাশ করেছে।বৈঠকে ইরান চেয়েছিল, ব্রিকস জোট যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নিক এবং ইরানের ওপর হামলার নিন্দা জানাক। একই সঙ্গে তেহরান অভিযোগ তোলে, যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রত্যক্ষভাবে জড়িত। যদিও যুদ্ধ শুরুর পর থেকে ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইউএই-এর দিকে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংবাদ সম্মেলনে বলেন, ব্রিকসের একটি সদস্য দেশ যৌথ বিবৃতির কিছু অংশ আটকে দিয়েছে। যদিও তিনি সরাসরি ইউএই-এর নাম উল্লেখ করেননি। তিনি বলেন, ‘আমরা ওই দেশের সঙ্গে বিরোধ চাই না। বর্তমান যুদ্ধে তারা আমাদের লক্ষ্য নয়। আমরা কেবল মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা করেছি, যা দুর্ভাগ্যজনকভাবে তাদের ভূখণ্ডে অবস্থিত।’ভারতের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে ভিন্নমত ছিল। কেউ দ্রুত সংকট সমাধান ও কূটনৈতিক সংলাপের ওপর জোর দিয়েছে, আবার কেউ সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিষয়টি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইন মেনে চলা, আন্তর্জাতিক জলপথে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা এবং বেসামরিক মানুষের জীবন ও অবকাঠামো রক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।গাজা প্রসঙ্গেও আলোচনা হয় বৈঠকে। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা অবিচ্ছেদ্যভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ। পশ্চিমতীর ও গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একীভূত করার গুরুত্বের কথা উল্লেখ করা হয় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। তবে এই অংশের কিছু বিষয়ে এক সদস্য দেশের আপত্তি ছিল বলেও জানায় ভারত।২০২৬ সালের ব্রিকস চেয়ারম্যান হিসেবে ভারত উন্নয়নশীল দেশগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়—ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক মন্দা, প্রযুক্তিগত পরিবর্তন, বাণিজ্যিক সুরক্ষাবাদ ও অভিবাসন সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলোর ঐক্য জরুরি।
মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের জন্যও বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধে ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জলপথ দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত গ্যাস পরিবাহিত হয়। সাম্প্রতিক এক হামলায় অন্তত তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন বলেও জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park