1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র মীলাদুন্নবী (সা.) উদযাপন।

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

আফজাল মিয়া বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি::সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শানিবার (২৯আগস্ট) বাদ জোহর বিশ্বনাথ কামিল মাদরাসায় সমবেত হন হাজার খানের নবী প্রেমিক, শিক্ষার্থী, আল-ইসলাহ ও তালামীযের নেতৃবৃন্দ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বনাথ কামিল মাদরাসায় মিলিত হয়ে মিলাদ ও দোয়া শেষে শিরনি বিতরণ করা হয়।
র‌্যালিতে প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেষ্টুন ও প্লে­কার্ড শোভাবর্ধন করে। আশিকে রাসূল ছাত্র-জনতার কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লিওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি নগরীর আকাশ বাতাস মুখরিত করে তুলে।
অনুষ্টানে উপজেলা আল-ইসলার উপদেষ্টা মাওলানা আখতার আলীর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম। বক্তব্য রাখেন, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা নেছার আহমদ, দশঘর দারুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খায়রুল ইসলাম।
অনুষ্টানে সাবেক তালামিযের সভাপতি আব্দুল মোক্তাদির ফয়ছল ও হুসাইন আহমদ রাজনের পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মীলাদুন্নবী উদযাপন কমিটির সেক্রেটারী, মাওলানা ইসলাম লতিফি,
এসময় উপস্থিত ছিলেন, মীলাদুন্নবী (সা:) উদযাপন কমিটির সভাপতি, সুফি সামসুল ইসলাম, উপজেলা আল-ইসলার উপদেষ্টা তালুকদার ফয়জুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, উপজেলা আল-ইসলার সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি হুজুর, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আকমল হোসেন শাকুর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আঙ্গুর, সহ সাধারণ সম্পাদক মাওলানা সামসুল ইসলাম, মুফতি আব্দুল মোমিন, মাওলানা শেখ সাহিদুর রহমান,
পৌর আল ইসলার সেক্রেটারি মাওলানা হেলাল আহমদ, ক্যাশিয়ার শেখ শাহজাহান, ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা আব্দুল মোসাব্বির, সেক্রেটারি মালানা মনজুর আহমদ, সাবেক চেয়ারম্যান, ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা তালামিযের সহ-সভাপতি সাব্বির আহমদ, পৌর তালামিযের সাবেক সভাপতি রুহুল আমিন তালুকদার, বিশ্বনাথ উদ্দিন উপজেলা তালামিযের সভাপতি নুরুল ইসলাম মুবিন, সেক্রেটারি নাজিম উদ্দিন, পৌর তালামিযের সভাপতি আউয়াল হোসেন পারভেজ, সেক্রেটারি জাবের আহমদ।
দোয়া পরিচালনা করেন মীয়ার মাজার ফাদ্বিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park