1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বারবার অভিযোগ, সংবাদ সম্মেলন আর আত্মপক্ষ সমর্থন তবুও থামছে না মীর শাহিনকে ঘিরে বিতর্ক স্বর্ণ পাচার, ফারুক হত্যা অভিযোগ, প্রভাব বিস্তার ও রাজস্ব ফাঁকি খুলনা-যশোরজুড়ে আলোচনায় মীর শাহিন

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

জনমনে এখন বড় কয়েকটি প্রশ্ন

🔴 বারবার অভিযোগ উঠলেও ব্যবস্থা নেই কেন?

🔴 ফারুক হত্যা অভিযোগের তদন্তে অগ্রগতি কোথায়?

🔴 কার ছত্রচ্ছায়ায় বারবার রক্ষা পাচ্ছেন মীর শাহিন?

🔴 সংবাদ সম্মেলন করে কি সত্য আড়াল করা যাবে?

🔴 আর কত অভিযোগ জমা হলে নড়বে প্রশাসন?
এলাকাবাসীর দাবি

🔴 মীর শাহিনের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চাই

🔴 স্বর্ণ পাচার অভিযোগের সুষ্ঠু বিচার চাই

🔴 ফারুক হত্যা মামলার রহস্য উদঘাটন চাই

🔴 প্রভাবশালীদের নয়, আইনের শাসন চাই

নিজস্ব প্রতিবেদক: খুলনা ও যশোর অঞ্চলে স্বর্ণ পাচার, প্রভাব বিস্তার, ভূমি দখল, রাজস্ব ফাঁকি এবং আলোচিত ফারুক হত্যা অভিযোগে ফের সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মীর শাহিন। দীর্ঘদিন ধরে একের পর এক অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে একাধিকবার স্বর্ণ পাচারের ঘটনায় তার নাম উঠে আসে। যশোরে স্বর্ণসহ আটক হওয়ার পর রহস্যজনকভাবে ছাড়া পাওয়ার অভিযোগ রয়েছে। পরে খুলনাতেও একই ধরনের ঘটনায় তার নাম এলেও দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, ‘তুবা পাইপ’ প্রতিষ্ঠানের আড়ালে গড়ে ওঠা ব্যবসায়িক নেটওয়ার্ক ও স্বর্ণ ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন মীর শাহিন। অর্থ ও ক্ষমতার জোরে তিনি দীর্ঘদিন ধরেই ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলেও দাবি করেছেন অনেকে।
স্বর্ণ ব্যবসা কেন্দ্রিক আলোচিত ফারুক হত্যা মামলায় তার নাম আলোচনায় আসার পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তার পরিবারের বিরুদ্ধে জমি দখল, ঘের দখল, সাংবাদিক হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এদিকে অভিযোগ উঠেছে, নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ আড়াল করতে কখনো সংবাদ সম্মেলন, কখনো আত্মপক্ষ সমর্থন, আবার কখনো লোক দেখানো কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তবে স্থানীয়দের ভাষ্য, এসব আয়োজন জনমতের ক্ষোভ কমাতে পারেনি, বরং প্রশ্ন আরও বাড়িয়েছে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মীর শাহিনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park