1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বরগুনা আইডিইবি ২০২৩-২০২৫ টার্মের জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১২২ বার পঠিত

“মোঃ জহিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা আইডিইবি পেশাজীবী সংগঠন হিসেবে ১৭ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী কমিটি গঠন করায় গত ৪ ডিসেম্বর -২০২৩ খ্রিঃ সদস্য প্রকৌশলীদের অংশগ্রহণমুলক ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় ২২ই জানুয়ারি ২০২৩ ইং তারিখে বরগুনা জেলা আইডিইবি কার্যালয়ে ২০২৩-২০২৫ টার্মের নব-নির্বাচিত জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পেশাগত সমস্যা নিরসনে পেশাজীবী ছাড়া বিকল্প ব্যক্তির মাধ্যমে কাজ করা দুরুহ কেননা এই সংগঠনটি পেশাজীবী ও সম্পুর্ণ অরাজনৈতিক হিসেবে সরকারের সাথে যোগাযোগ রেখে যাবতীয় কার্যসম্পাদনে ভূমিকা রেখে সফলভাবে কাজ করে যাচ্ছে।
গণমানুষের প্রযুক্তি চাহিদা পূরণ এবং প্রযুক্তি নির্ভর উন্নয়ন অবকাঠামো নির্মাণের চাহিদা পূরণে নিরন্তর গবেষণা ও সরকারকে পরামর্শ প্রদানের অদম্য প্রতিষ্ঠিত হয়েছিল আইডিইবি । এ ক্ষেত্রে দেশ, জাতির সামগ্রিক কল্যাণ, উন্নয়ন একই সঙ্গে টেকসই প্রযুক্তির প্রয়োগকে অগ্রাধিকার দিয়েই সংগঠনটি নিরন্তর গবেষণাসহ সামগ্রিকভাবে কাজ করে আসছে।
প্রতিষ্ঠালগ্নেই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ সংরক্ষণের মাধ্যমে স্বাধিকার প্রতিষ্ঠার মূল দার্শনিক ভিত্তিতে সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আইডিইবির সাংবিধানিক যাত্রা শুরু হয়। এর লক্ষ্য ও উদ্দেশ্যের মূল কথা হচ্ছে, আইডিইবি তার কার্যক্রমের শতকরা ৭০ থেকে ৭৫ ভাগ কাজ পরিচালনা সম্পন্ন করেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ ও জনগনের জন্য আর অবশিষ্ট শতকরা ২৫ থেকে ৩০ ভাগ পরিচালনা করবে সদস্যদের কল্যাণে। ১৯৭০ সালের ৮ নভেম্বর আইডিইবি সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত হলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলন সংগ্রামের ইতিহাস দীর্ঘদিনের।
১৯৫১ সালে তৎকালিন শাসক-শোষক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই প্রথম পেশাজীবী গোষ্ঠী; যারা ধর্মঘটের মাধ্যমে বিদ্রোহ করে। পরবর্তীতে মহান ভাষা আন্দোলনসহ মুক্তিকামী বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সংগঠিত হতে থাকেন। পেশাগত সমস্যা নিরসনে সাংগঠনিক কার্যক্রম ব্যতীত আগানো অসম্ভব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park