1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ফালোআপ-সাতক্ষীরা তালা পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক কোটি টাকা আত্মসাতে অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

আল আমিন সরদার পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ১১০ বছর পেরিয়েছে ঐতিহ্যবাহি এ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সুনাম ছড়িয়ে উজ্জ্বল করেছে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের নাম।দেশের গন্ডি পেরিয়ে পরিচিতি পেয়েছে বিশ্বদরবারে,সেই ঐতিহ্যবাহী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, এবং হিসাব রক্ষক মোঃ মাজহারুল ইসলামের যোগ সাজসে দুর্নীতি অনিয়মের মাধ্যমে প্রতি মাসে স্কুলের বিভিন্ন খাত থেকে আয়ের লক্ষ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে,
ক্ষুন্ন হচ্ছে স্কুলের সুনাম সুক্ষাতি।

এ ব্যাপারে অনুসন্ধানে গেলেই জানা যায় সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের মার্কেট দোকান ভাড়া বাবদ মাসে ২২,০০০ হাজার টাকা, সোনালী ব্যাংক ভাড়া বাবদ মাসে ৯,৮০০ টাকা,স-মিল ভাড়া বাবদ মাসে ৬০০০ হাজার টাকা,৪ বিঘা জমির হারি বাবদ বছরে ৫৭ হাজার টাকা,
দোকানের জামানত বৃদ্ধি বাবদ ২৩/২৪ অর্থ বছরে অতিরিক্ত ৯ লক্ষ টাকা আয়,সততা ষ্টোর এর অনুদান দুদক কর্তৃক দুদফায় ৪০,০০০ হাজার টাকা
২১/২২ অর্থ বছরে জেলা পরিষদ থেকে বিভিন্ন বরাদ্দ বাবদ ২২ লক্ষ টাকা,
সরকারি অনুদান, শিক্ষক এবং মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য ৫ লক্ষ টাকা,
তাছাড়া ছাত্র ছাত্রীদের বেতন, পরিক্ষা ফি,সেশন চার্জ,সহ অন্যান্য খাত থেকে আয়। এর কোন সঠিক হিসাব নেই,
কিছু ভুয়া ভাউচার এর মাধ্যমে খরচ দেখিয়ে আত্মসাৎ করেছে।
তাছাড়া প্রতি মাসে নিম্নে ৪/৫ দিন স্কুল ফান্ডের টাকা দিয়ে শিক্ষকরা স্কুলে পিকনিক করার অভিযোগ আছে শিক্ষকদের বিরুদ্ধে।
সরকারি যে বরাদ্দ গুলো আছে এর থেকে স্কুলের খেলার মাঠের মেইন রাস্তার পাশে ইটের প্রাচির,আর ছাত্র ছাত্রীদের সাইকেল গ্যারেজ নির্মাণ করা হয়েছে যেটা দৃশ্যমান ।
বাকি টাকা লুট করেছেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও হিসাব রক্ষক মোঃ মাজহারুল ইসলামের সহযোগিতায়।

প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে তার প্রধান শিক্ষক হওয়া নিয়েও।
চাকরির বয়স ১২ বছর না হলে সহকারী প্রধান শিক্ষক হওয়ার বিধান না থাকলেও কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ব্যাতিক্রম!সুচতুর শফিকুল ইসলাম অবৈধ পথে সহকারী প্রধান শিক্ষক হয়ে পরবর্তী তে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক হয়েছে।
এই প্রধান শিক্ষক খুব চতুর লোক আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ পন্থী শিক্ষক সজিব উদ্দৌলাকে ম্যানেজ করে তার শেল্টারে চলতো আওয়ামী লীগ সরকার পতনের পর ভোল পাল্টে বিএনপি পন্থী ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর কে ম্যানেজ করে তার শেল্টারে চলছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষিক রা জানান।এদিকে স্কুলের শ্রেণিকক্ষে পাঠদান নিয়েও রয়েছে অনেক অভিযোগ, বিগত আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তালা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার স্কুল পরিচালনা কমিটির সভাপতি থাকা কালীন ৬ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন যাদের অনেকেরই নেই শ্রেণিকক্ষে পাঠদানের স্বক্ষমতা।এলাকাবাসী সচেতন অভিভাবক মহল কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এই অনিয়ম দুর্নীতি লুটপাট এর বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আধা ঘন্টা পরে কথা বলবেন বলে জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park