1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্বীকার করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ইসরায়েলি বন্দীদের নিহত হওয়ার আশঙ্কা সম্পর্কে

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত স্বীকার করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে জিম্মি থাকা ইসরায়েলি বন্দীদের নিহত হওয়ার আশঙ্কা সম্পর্কে সতর্কবার্তা পাওয়ার পরও তিনি গাজা উপত্যকায় হামলার নির্দেশ দিয়েছিলেন। ইসরায়েলি আক্রমণে হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর কাছে থাকা জিম্মিরা মারা যেতে পারে—এমন আশঙ্কা থাকার পরও আগ্রাসন চালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি অনড় ছিলেন।গ্যালান্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আরোনাথ এবং চ্যানেল–১২কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘৭ অক্টোবরের (২০২৩) ঘটনার পর এবং ২৭ অক্টোবর স্থল অভিযান শুরু হওয়ার আগে আমি সতর্কবার্তা পেয়েছিলাম যে, আমরা যদি হামলা চালাই তাহলে গাজায় থাকা জিম্মিরা নিহত হতে পারে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু আমি যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং পরে স্থল অভিযান বাস্তবায়নের ব্যাপারে অনড় ছিলাম।’গ্যালান্ত ব্যাখ্যা করে বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলাম, আমাদের এবং হামাসের মধ্যে মাত্র একটি বিষয়ে মিল রয়েছে। আমরা উভয়েই জিম্মিদের ধরে রাখতে চাই। তারা তাদের চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে দেখে, আর আমরা তাদের আমাদের নিজেদের মানুষ হিসেবে দেখি।’গ্যালান্ত জোর দিয়ে বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালেও সরকার ‘জিম্মিদের মুক্ত করার জন্য যা যা করা সম্ভব ছিল, তার সবকিছু করেনি।’ তিনি উল্লেখ করেন, তারা সেনাবাহিনীকে ‘হ্যানিবাল নির্দেশনা’ (Hannibal Directive) বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। এই নীতির আওতায় বন্দীদের অপহরণকারীদের সঙ্গে বন্দীদেরও হত্যা করা হতে পারে। একই সঙ্গে তিনি ৭ অক্টোবরের ব্যর্থতা নিয়ে ইসরায়েল সরকারের পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park