সোনার বাংলাদেশ পত্রিকা অনলাইন ডেক্স:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও Sheikh Hasina প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই তিনি দেশে ফিরবেন। সাম্পতিক রাজনৈতিক অস্থিরতা, মামলা, আন্দোলন ও নানা বিতর্কের মধ্যেও তিনি সকল পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা। এ ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন শেখ হাসিনা। বিদেশে অবস্থান করলেও নিয়মিতভাবে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রমে দিকনির্দেশনা দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক কল রেকর্ড নিয়েও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এসব কল রেকর্ডে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করছেন অনেকে। তবে এসব কল রেকর্ডের সত্যতা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আওয়ামী লীগের একাধিক নেতার দাবি, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তাই তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধী মহল বলছে, সামনের দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই ঘোষণা দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনা ও নানা জল্পনা-কল্পনা।