1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: সিএইচসিপি আল আমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন দাবি

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সম্প্রতি একটি অনলাইন ও স্থানীয় গণমাধ্যমে সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আল আমিনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও তার পরিবার।প্রতিবাদলিপিতে বলা হয়, আল আমিন দীর্ঘদিন ধরে সুনামের সাথে স্বাস্থ্যসেবায় নিয়োজিত রয়েছেন। একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ এনে সংবাদ প্রকাশ করিয়েছে। অভিযোগে উল্লিখিত চাকরি দেওয়ার নামে প্রতারণা, অবৈধ সম্পদ অর্জন কিংবা অনৈতিক সম্পর্কের বিষয়গুলো সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়।প্রতিবাদে আরও উল্লেখ করা হয়, যেসব ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে, তাদের সঙ্গে আল আমিনের কোনো আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। বিশেষ করে লাবসা বাইপাসের কথিত ঘটনাটি সম্পূর্ণ মনগড়া ও পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করা হয়েছে।সম্পদের বিষয়ে বলা হয়, আল আমিন ও তার পরিবারের সম্পদ বৈধ উপায়ে অর্জিত এবং এ বিষয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সব ধরনের কাগজপত্র উপস্থাপন করা সম্ভব।প্রতিবাদকারীরা দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালিয়ে আসছে। এর অংশ হিসেবেই সাম্প্রতিক এই সংবাদটি প্রকাশ করা হয়েছে।এ বিষয়ে আল আমিন বলেন, “আমি একজন সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজন হলে আইনের আশ্রয় নেব।”তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park