আন্তর্জাতিক ডেস্ক‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় আরাঘচিকে পুতিন বলেছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য মস্কো সম্ভাব্য সবকিছুই করবে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয় বৈঠকটি।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বরিস ইয়েলৎসিন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি করমর্দন করছেন,
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বরিস ইয়েলৎসিন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে অনুষ্ঠিত এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি করমর্দন করছেন,
আমাদের পক্ষ থেকে, আমরা এমন সবকিছু করব যা আপনাদের স্বার্থে, এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে কাজ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জিত হতে পারে।’ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে পুতিনের এই বক্তব্য উদ্ধৃত করেছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, পুতিন বলেছেন, রাশিয়া আশা করে যে ইরানের জনগণ তার ভাষায় এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং শান্তি বিরাজ করবে। এর আগে ওমানে সফর শেষে সোমবার রাশিয়া পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ ও অন্যান্য ইস্যুতে আলোচনা হওয়ার কথা তাদের। এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকায় তা অনুষ্ঠিত হয়নি। তবে পাকিস্তানে গিয়ে সেখানকার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি রাশিয়ায় যান।