1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পুকুরের মাছ ধরার বাঁধা দেওয়ায় মারপিট, চেয়ারম্যানের বিরুদ্ধে লিখত অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পঠিত


রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবৈধভাবে নিজের পুকুর থেকে মাছ ধরার বাঁধা দেওয়ায় মো: মোকছেদুর রহমান (৫৫) নামের এক কৃষক কে মারপিঠ করা হয়েছে।এসময় তার স্ত্রীকেও মারপিটসহ শ্লীলতাহানি করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১১ টায় বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামের এ ঘটনা ঘটে।আহতের ছেলে মো: মেহেদী হাসান বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের নামে লিখত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন,ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আহম্মদ আলী শেখ (৫০), মো: কবির মন্ডল (৪৫), মজিবুর রহমান মোল্যা (মজু), মো: সিরাজ শেখ (২৮), আব্দুস সালাম শেখ (৪১), বজলু মোল্যা (২১), ফরিদ শেখ (২৬), মো: শুভ শেখ (১৮)।

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আহত মো: মোকছেদুর রহমানের বাড়ির পাশের কৃষি জমি ও পুকুর জবরদখলের পাঁয়তারা চালাচ্ছিল অভিযুক্তরা। ফলে তিনি আদালতের মাধ্যমে উক্ত জমিতে নিষেধাজ্ঞা জারি করে, যা এখনো চলমান। আজ দুপুরে ওই পুকুর থেকে অভিযুক্তরা মাছ ধরতে গেলে আহত ব্যক্তি (মো: মোকছেদুর রহমান) বাঁধা দেয়।এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে প্রথমে নিজেই আহত ব্যক্তির জামার কলার ধরে কিল-ঘুষি মারে। পরে অন্য অভিযুক্তদের তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তার স্ত্রী নাজমা (৫০) ঠেকাতে গেলে তাকেও মারপিট করাসহ শ্লীলতাহানি করা হয়।

অভিযোগ কারী মো: মেহেদী হাসান বলেন, একটি বেসরকারি ব্যাংকে রাজবাড়ী শাখায় চাকরি করি। আজ দুপুরে আমার মা মোবাইল ফোনে উক্ত ঘটনা জানালে আমি ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতায় আমার পিতা ও মাতাকে উদ্ধার করি।আমার পিতা এখন রাজবাড়ী সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে রক্ত জমে আছে।

অভিযুক্ত ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আহম্মদ আলী শেখ এর সাথে যোগাযোগের জন্য একাধিক বার তার মোবাইল ফোন কল করা হলেও তিনি ফোন রিছিভ করেন নাই।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন বলেন, একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park