1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পিপিএম পদক পেলেন নওগাঁর এসপি রাশিদুল হক- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মানবিক পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হককে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয়েছে। এমন পদক পাওয়ায় জেলায় বইছে আনন্দের জোয়ার। এই পদক আগামীতে আরো ভালো করার পাথেয় হয়ে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে কাজ করবে বলে মনে করেন এসপি রাশিদুল হক।
আন্তরিকতা, দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, বিভিন্ন পুলিশি সেবা প্রদান নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে মুহাম্মদ রাশিদুল হককে।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের প্রথম দিনে পুলিশ সুপারকে সম্মানজনক এই পদকটি প্রদান করেন। এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মাননীয় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন।
এই পুরস্কার প্রাপ্তিতে মুহাম্মদ রাশিদুল হক মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, সম্মানীত রেঞ্জ ডিআইজি, রাজশাহীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যের অর্জন বলে উল্লেখ করেন রাশিদুল হক। তিনি সকল সহকর্মীসহ জেলাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park