1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পারমাণবিক কর্মসূচি নিয়ে আগেই যে পরিকল্পনা ছিল ইরান-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

দৈনিক সোনার বাংলাদেশ ডেস্ক;অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসতে পারে ইরান
যুদ্ধে হতাহতের সংখ্যা জানাল ইরান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গত ১২ দিনের ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন ইরানি নিহত হয়েছেন। এ সময় ৪ হাজার ৭৪৬ জন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে আল জাজিরা।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপোর বলেছেন, ৯৭১ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৬৮৭ জনের অস্ত্রোপচার করা হয়েছেনিহতদের মধ্যে ১৩টি শিশু রয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশুটির বয়স দুই মাস; ৪৯ জন নারী রয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। সাতটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ছয়টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, চারটি ক্লিনিক ও ৯টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।সর্বশেষ যুদ্ধবিরতির পর ইরানের উত্তরাঞ্চল গিলান প্রদেশে অজানা সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। তবে ইরানের অভিযোগ, এ ঘটনার পেছনে ইসরায়েলের হাত রয়েছে।মঙ্গলবার (২৪ জুন) বিবিসির খবরে বলা হয়, গিলান প্রদেশের আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে এ হামলার ঘটনা ঘটে। গভর্নরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। ডেপুটি গভর্নর বলেন, হতাহতদের অন্তত ১৬ জনই নারী ও শিশু।এদিকে ইরানি গণমাধ্যমের দাবি, নিহতদের মধ্যে পরমাণুবিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদ্দিকি রয়েছেন। যদিও সরকারিভাবে এখনো এ তথ্য নিশ্চিত করা হয়নি। তবে ইসরায়েলি সেনাবাহিনী আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, তারা একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে সফল অভিযান চালিয়েছে। ওই হামলা একই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।গত ১৩ জুন ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে। এই অভিযানের কোডনাম ছিল ‘অপারেশন রাইজিং লায়ন’। এই হামলা পরিচালনা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও মোসাদ। তাদের লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park