1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটা ভূমি অফিসের নায়েব তারকের বিরুদ্ধে দুর্নীতি ও নাগরিকত্ব নিয়ে গুরুতর অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা সদর ভূমি অফিসের নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জাল দলিলের মাধ্যমে নামজারি (নামপত্তন) এবং নাগরিকত্ব সংক্রান্ত একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার ও তার পরিবারের নাগরিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগে জানা গেছে, নায়েব তারক চন্দ্রের কাছে নামজারি বা খাজনা সংক্রান্ত কাজ করতে গেলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। তার নির্ধারিত অর্থ প্রদান না করলে আবেদনকারীদের দিনের পর দিন ঘোরানো হয় এবং কোনো কারণ ছাড়াই নামজারি বাতিলের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। পরে তার ঘনিষ্ঠ সহযোগী আনন্দ মুহুরীর মাধ্যমে পুনরায় অর্থ আদায় করে সেই কাজ সম্পন্ন করা হয় বলেও অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন অনিয়ম চললেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাকের ডগায় বসেই তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়াও গোপন সূত্রের বরাতে জানা গেছে, নায়েব তারক চন্দ্র, তার স্ত্রী ও সন্তানদের নাগরিকত্ব নিয়েও রয়েছে সন্দেহ। অভিযোগ রয়েছে, তারা ভারতীয় নাগরিক এবং ভারতের সল্টলেক এলাকায় তাদের নামে রয়েছে আলিশান বাড়ি ও ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ। প্রতি মাসে অবৈধভাবে বিপুল অর্থ ভারতে পাচার করা হচ্ছে বলেও সচেতন মহলে গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দাবি জানিয়েছেন, নায়েব তারক চন্দ্র ও তার পরিবারের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনের মাধ্যমে আঙুলের ছাপসহ পূর্ণাঙ্গ আইডেন্টিটি ভেরিফিকেশন করা হোক। এতে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে তারা মনে করছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে নায়েব তারক চন্দ্রের বক্তব্য জানার জন্য চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এ সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park