নিজস্ব প্রতিবেদক:পাটকেলঘাটা ভূমি অফিসের নাজির নুরুল আমিনের বিরুদ্ধে উঠেছে গুরুতর নারী কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে গিয়ে বিভিন্ন তথ্য বেরিয়ে আসে। স্থানীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষিকার সাথে তার অনৈতিক ও পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময়ও ওই শিক্ষিকা নিয়মিতভাবে ভূমি অফিসে আসতেন এবং অফিসের ভেতরেই তাদের ঘনিষ্ঠ সময় কাটাতে দেখা যেত।স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চললেও রহস্যজনক কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অনেকেই বলছেন, সরকারি অফিসকে ব্যক্তিগত সম্পর্কের আড্ডাখানায় পরিণত করার ফলে অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ সেবা নিতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।এছাড়াও অভিযোগ উঠেছে, অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেওয়ায় সরকারি কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।