1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটা পল্লী বিদ্যুতের জিএম-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, স্বৈরাচারের দোসরদের সহযোগিতার অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের নবনিযুক্ত জেনারেল ম্যানেজার (জিএম) মুহা: আজিজুর রহমান সরকার-এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রাহক ও সচেতন মহলের দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সাধারণ মানুষের সেবা নিশ্চিত না করে স্বৈরাচারের দোসরদের সহযোগিতায় বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, নতুন সংযোগ, মিটার পরিবর্তন, লাইন সংস্কারসহ বিভিন্ন কাজে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। অনেক গ্রাহক সময়মতো বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও মাসের পর মাস ঘুরছেন। তবে প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় কিছু সংযোগ দ্রুত দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এছাড়াও অফিসের বিভিন্ন কাজে অনিয়ম, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। সাধারণ গ্রাহকদের ভাষ্য, সমস্যা নিয়ে অফিসে গেলে অনেক সময় অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হয়।
স্থানীয়দের দাবি, এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে জিএম মুহা: আজিজুর রহমান সরকার-এর বক্তব্য জানতে চেষ্টা করা হলে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park