সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৩/০২/২০২৪ তারিখ পুলিশ পরিদর্শক(তদন্ত)/মুহাম্মদ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধর্ষণ মামলার আসামী আলমগীর হোসেন(৩৫), পিতা-রকিব আনছারি, গ্রাম- দক্ষিন নগরঘাটা, থানা- পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় । আসামীকে ইং-১৩/০২/২০২৪ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।