পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
পাটকেলঘাটা থানা ছাত্রদলের আগামীর সভাপতি প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন ক্লিন ইমেজের ছাত্রনেতা শেখ আল আমিন হোসেন। তিনি সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি নেতা-কর্মীদের মাঝে আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাজনৈতিক জীবনে তিনি সবসময় অনিয়ম, দুর্নীতি ও বিতর্ক থেকে দূরে থেকে পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী বলে দাবি করেন।
শেখ আল আমিন হোসেন বলেন,
“৫ তারিখের আগে হোক বা পরে—আমি কখনো কোনো অনিয়মের সঙ্গে জড়াব না। ছাত্রদলকে একটি সুশৃঙ্খল, ত্যাগী ও গণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলাই আমার লক্ষ্য।”
রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত। দিন-রাত সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখে সহায়তা করাই তার জীবনের ব্রত বলে জানান তিনি।এছাড়াও তিনি পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও সমাজসেবার মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরা এবং জনস্বার্থে কাজ করে যাওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে স্থানীয় সচেতন মহলের অভিমত।স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা মনে করছেন, শেখ আল আমিন হোসেনের মতো ত্যাগী, সৎ ও জনপ্রিয় নেতা পাটকেলঘাটা থানা ছাত্রদলের নেতৃত্বে এলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।