নিজস্ব প্রতিবেদক:
অদ্য ২২/০৬/২০২৬ তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাজারের পশ্চিম পাশের পাকা রাস্তা এলাকা থেকে ০৪ বোতল কোডিনযুক্ত উইনকোরেক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মোঃ শামীম হোসেন (৩২), পিতা: মৃত মনির হোসেন, গ্রাম: কুমিরা হিন্দুপাড়া এবং মোঃ জাহাঙ্গীর শেখ (২৮), পিতা: আজগার শেখ, গ্রাম: লালচন্দ্রপুর। উভয়ের বাড়ি পাটকেলঘাটা থানা এলাকায়।
এছাড়া পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেতা মিন্টুকেও গ্রেফতার করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাটকেলঘাটা থানা সর্বদা তৎপর রয়েছে।”গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।