1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রিজভী আহমেদের নেতৃত্বে নতুন রূপে উপজেলা ছাত্রদল

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার (তালা) উপজেলার পাটকেলঘাটায় ছাত্রদলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রিজভী আহমেদ–এর বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে সংগঠনটি নতুন রূপে আত্মপ্রকাশ করেছে।রাজপথে সক্রিয় এই ছাত্রনেতা রিজভী আহমেদ বর্তমানে পাটকেলঘাটা তালা উপজেলার বিএনপির ছাত্র  রাজনীতিতে এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম। সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি ও ডাকাতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে রিজভী আহমেদ ইতোমধ্যেই একজন আপসহীন ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।পাটকেলঘাটা থানা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, রিজভীর নেতৃত্বে ছাত্রদল এখন আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে গড়ে ওঠা ছাত্রসমাজ পাটকেলঘাটা ছাড়াও তালা, কলারোয়া ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে।এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলা তালা ও কলারোয়ার আসনের এমপি প্রার্থী, ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাবিবুল ইসলাম হাবিব–এর পক্ষে সাধারণ জনগণের ঘরে ঘরে গিয়ে জনসংযোগ ও সমর্থন আদায়ে কাজ করছেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। এ কার্যক্রমে রিজভী আহমেদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মন্তব্য করেন।স্থানীয় এক হিন্দু সম্প্রদায় পরিবারের সদস্য বলেন,“পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রিজভী আহমেদের সঙ্গে কারও তুলনা হয় না। তিনি নির্ভেজাল রাজনীতি করেন এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবসময় সোচ্চার। বিএনপিতে এমন নেতা পাওয়া সত্যিই কঠিন।”আরও অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে রিজভী আহমেদকে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে দেখতে চান তারা। তার নেতৃত্বে পাটকেলঘাটাসহ সাতক্ষীরা জেলায় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park