1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটা আসাননগর বিলে ঘের থেকে বেকু গাড়ির ব্যাটারি চুরি, যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন আসাননগর বিলে একটি ঘেরের ভিতরে রাখা মাটি কাটার কাজে ব্যবহৃত বেকু (ভেকু) গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আসাননগর বিলে একটি ঘেরের ভিতরে রাখা বেকু গাড়ি থেকে ব্যাটারি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। গাড়িটি সেখানে মাটি কাটার কাজের জন্য রাখা ছিল।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—ভারসা গ্রামের সোহাগ (৪৫), পিতা: নাজমুল; জুজখোলা গ্রামের সাদ্দাম হোসেন (৩৫), পিতা: মোসলেম উদ্দিন; খলিশখালী গ্রামের আনোয়ার গাজী ওরফে আনার (৩৬), পিতা: মৃত সবুর গাজী; এবং টিকারামপুর গ্রামের আজিবার গাজী (৪২), পিতা: মকবুল গাজী।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, খলিশখালী ইউনিয়ন যুবদলের একজন সিনিয়র যোগ্য আহ্বায়ক আজিবার গাজীর নেতৃত্বেই এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটির একটি ভিডিও ফুটেজে কথোপকথনের মাধ্যমে এ ধরনের ইঙ্গিত পাওয়া গেছে বলেও অভিযোগ রয়েছে। তবে ভিডিওটির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
(বিষয়টি তদন্তাধীন, পরবর্তী আপডেট জানানো হবে)

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park