1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় সুদখোর মুনসুরের ফাঁদে পড়ে নিঃস্ব হাজারো পরিবার, জমি জিম্মি করে নির্যাতনের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় কথিত সুদখোর মুনসুরের বিরুদ্ধে ভয়াবহ শোষণ, জমি জিম্মি ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ঋণের ফাঁদে ফেলে তাদের জমি-জমা দখল করে নিচ্ছেন তিনি। এতে করে বহু পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।ভুক্তভোগীদের অভিযোগ, শুরুতে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে মানুষকে ফাঁদে ফেলা হয়। পরে সুদের বোঝা এতটাই বাড়িয়ে দেওয়া হয় যে ঋণগ্রহীতারা তা পরিশোধে ব্যর্থ হন। এরপর তাদের জমি জিম্মি রেখে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এবং শেষ পর্যন্ত অনেকের সম্পত্তি হাতছাড়া হয়ে যায়।অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের জমি জোরপূর্বক কম মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ২২ হাজার টাকার জমি ৭২ লাখ টাকায় বিক্রির ঘটনাও ঘটেছে, যেখানে ভুক্তভোগীরা প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।এছাড়া জমি জিম্মি রেখে ঘের (মাছের প্রজেক্ট) করে প্রকৃত মালিকদের কোনো অংশ না দেওয়ারও অভিযোগ রয়েছে। এতে করে ভুক্তভোগীরা সম্পূর্ণভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন।এ ঘটনায় যাদের নাম ভুক্তভোগী হিসেবে উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন—সিরাজুল ইসলাম, হাফিজ ডাক্তার, মাস্টার শাহিন, নুরুল হক (অভিযুক্তের ভাই), জিয়াউদ্দিন (সাতক্ষীরা), মাসুম (গ্রীন বাংলা পরিবহন মালিক), সোবহান, রায়হানসহ আরও অনেকে। তাদের দাবি, বিভিন্নভাবে প্রতারণা ও চাপ প্রয়োগের মাধ্যমে তাদের সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে।একাধিক ভুক্তভোগী জানান, “ঋণ নেওয়ার পর সুদের চাপ সামলাতে না পেরে আমরা জমি হারিয়েছি। এখন আমাদের কোনো উপায় নেই। ঘের করে দিচ্ছে, কিন্তু আমাদের কিছুই দিচ্ছে না।”অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অভিযুক্ত ব্যক্তি এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের দাবি।তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মুনসুরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এ ধরনের সুদখোর চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park