1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ।

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

পাটকেলঘাটায় সরকারি ভিপি সম্পত্তি নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ।
সাবটাইটেল- মিথ্যা প্রতিবেদন দিয়ে ডিসিআর, নায়েব আব্দুল আমিন খান চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অনিয়ম—অবশেষে এসিল্যান্ডের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় কয়েক কোটি টাকা মূল্যের সরকারি ভিপি (Vested Property) সম্পত্তি আত্মসাতের একটি সংঘবদ্ধ অপচেষ্টার অভিযোগে এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত ভূমি কর্মকর্তা হয়েও তৎকালীন সরুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) আব্দুল আমিন খান চৌধুরী (রনি) মিথ্যা ও বানোয়াট তদন্ত প্রতিবেদন তৈরি করে সরকারি সম্পত্তিকে ব্যক্তিমালিকানায় রূপ দেওয়ার অপচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা যায়, পাটকেলঘাটা বাজারের প্রাণকেন্দ্রে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত রাজেন্দ্রপুর মৌজার এসএ ৫৪৯ নম্বর খতিয়ানের ৭১ দাগভুক্ত সরকারি ভিপি সম্পত্তি (ভিপি মামলা নং ৩১/৮৬, তালা) মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে অবৈধভাবে দখল দেখাতে সহায়তা করেন অভিযুক্ত নায়েব। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উক্ত জমির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা।

২০২৪ সালে দায়িত্ব পালনকালে নায়েব আব্দুল আমিন খান চৌধুরী তার প্রতিবেদনে উল্লেখ করেন— তন্নী খাতুন ও সাবিনা ইয়াসমিন ইজারার ভিত্তিতে সেখানে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন এবং বসতঘরের টিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তিনি পুরাতন বসতঘরের টিন ও দেয়াল সংস্কারের প্রয়োজন দেখিয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করেন। পরবর্তীতে ওই জমিতে নতুন করে ভবন নির্মাণের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

তবে সরেজমিন অনুসন্ধানে প্রতিবেদনের এসব তথ্যের কোনো বাস্তব ভিত্তি পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, উক্ত জমিতে কখনোই বৈধ বসতঘর ছিল না এবং কোনো ধরনের ইজারাভিত্তিক দখলের নজিরও নেই।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের সঙ্গে যোগসাজশে সরকারি ভিপি সম্পত্তি গ্রাসের নীলনকশা বাস্তবায়নে নায়েব রনি সরাসরি ভূমিকা রাখেন। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেঙে দেন।অভিযুক্ত নায়েব আব্দুল আমিন খান চৌধুরী (রনি) বর্তমানে আশাশুনি উপজেলা সদরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
এ বিষয়ে অভিযুক্ত নায়েব আব্দুল আমিন খান চৌধুরী (রনি) কে (01725920822) বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে তিনি বলেন, “আমি কী করেছি, আপনাদের সঙ্গে কেন কথা বলব? বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখবেন।” ঘুষ গ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাব না দিয়েই তিনি তড়িঘড়ি করে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। স্থানীয় সূত্র জানায়, এর আগেও তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park