সাতক্ষীরা অফিস:সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার সরুলিয়া ইউনিয়নে সরকারি গরুরহাটের জমি দখলকে কেন্দ্র করে ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি জমি সংক্রান্ত কাজের জন্য পকেটে ৫০ হাজার টাকা রেখে দখলদারদের সহযোগিতা করেছেন।স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, বড়বিলা এলাকার সরকারি গরুরহাটের জমি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী মহলের লক্ষ্য ছিল। সম্প্রতি জমি দখলের প্রক্রিয়া সহজ করতে নায়েব তারক চন্দ্র প্রশাসনিক প্রভাব খাটিয়ে সহায়তা করেছেন। অভিযোগ রয়েছে, দখল প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আশপাশের দোকান ও স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকেও লক্ষাধিক টাকা ঘুষের মাধ্যমে নিয়েছেন।এলাকাবাসীর অভিযোগ, সরকারি জমি রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তা হিসেবে নায়েব তারক চন্দ্র উল্টো দখলদারদের সহযোগিতা করছেন। যারা প্রতিবাদ করছেন তাদের ওপর হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা হবে।”
এদিকে, এলাকাবাসী ও সচেতন মহল ন্যায়বিচারের জন্য দ্রুত এবং স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে সরকারি জমি রক্ষায় প্রশাসনের কার্যকারিতা নিশ্চিত হয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়।
আপনি পাঠিয়েছেন