1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় নিষিদ্ধ পলিথিনের সিন্ডিকেট, কার ছত্রচ্ছায়ায় মিলন সাধুর সাম্রাজ্য? স্টাফ রিপোর্টার:

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

সাতক্ষীরার পাটকেলঘাটায় নিষিদ্ধ পলিথিন ব্যবসাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনেই অবাধে চলছে পলিথিনের ব্যবসা, আর সেই ব্যবসার মূল নিয়ন্ত্রক হিসেবে বারবার উঠে আসছে মিলন সাধুর নাম। প্রশ্ন উঠেছে—কাদের ছত্রচ্ছায়ায় এতদিন ধরে এই অবৈধ ব্যবসা টিকিয়ে রেখেছেন তিনি?খোঁজ নিয়ে জানা গেছে, পাটকেলঘাটা বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিদিন গোপনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন সরবরাহ করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের দাবি, নির্দিষ্ট কিছু গুদামে রাতের আঁধারে পলিথিন মজুদ করা হয় এবং পরে বিভিন্ন দোকান ও বাজারে সরবরাহ করা হয়।এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যে অভিযান চালানোর খবর পাওয়া গেলেও রহস্যজনক কারণে বড় ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ছোটখাটো বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মূল হোতারা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ পলিথিন শুধু পরিবেশের জন্যই নয়, কৃষিজমি, খাল-বিল ও ড্রেনেজ ব্যবস্থার জন্যও মারাত্মক হুমকি। পলিথিনের কারণে জলাবদ্ধতা বাড়ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তারপরও স্থানীয় পর্যায়ে এর ব্যবহার ও বিক্রি বন্ধ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মহল।স্থানীয়দের প্রশ্ন—“যেখানে সরকার কঠোরভাবে পলিথিন নিষিদ্ধ করেছে, সেখানে কীভাবে বছরের পর বছর প্রকাশ্যে এই ব্যবসা চলতে পারে?”“কারা দিচ্ছে এই ব্যবসার নিরাপত্তা?”“কেন নীরব প্রশাসন?”এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত করে নিষিদ্ধ পলিথিন ব্যবসার মূল সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও গুদামগুলোতে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park