নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের পাটকেলঘাটা এলাকার অন্যতম বিনোদনকেন্দ্র নিলীমা পার্ক বর্তমানে অবহেলা ও অযত্নে তার আগের সৌন্দর্য হারিয়ে ফেলেছে। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পার্কটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে সরুলিয়া ইউনিয়নের এক সচেতন ব্যক্তি জানান, ইউনিয়নবাসী যদি তাকে সুযোগ দেন, তবে পাটকেলঘাটা নিলীমা পার্কের হারানো সৌন্দর্য পুনরুদ্ধারে তিনি কাজ করবেন। তিনি বলেন, “পাটকেলঘাটা বাসীকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে পার্কটি আবারও মানুষের বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।”প্রস্তাবিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে—পার্কের সার্বিক দেখভালের জন্য দায়িত্বশীল কর্মচারী নিয়োগ সরকারি ও বেসরকারি অর্থায়নের মাধ্যমে পার্কের পরিবেশ উন্নয়ন বিভিন্ন প্রজাতির ফুল ও গাছ রোপণ করে সবুজ পরিবেশ সৃষ্টি পার্কে নিরাপত্তা ও সৌন্দর্য বৃদ্ধির জন্য সীমানা নির্ধারণ ও সংস্কার স্থানীয়রা জানান, একসময় নিলীমা পার্ক ছিল এলাকার মানুষের মিলনমেলা। বিভিন্ন উৎসব ও ছুটির দিনে এখানে ভিড় জমাতো নানা শ্রেণি-পেশার মানুষ। কিন্তু বর্তমানে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই চিত্র আর নেই।এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা মাননীয় সংসদ সদস্য (এমপি), জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।স্থানীয়দের মতে, নিলীমা পার্কের মনোরম পরিবেশ ফিরিয়ে আনা গেলে এটি আবারও সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে।