1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় বাপ্পি সাধুর উচ্চ সুদের খপ্পরে পড়েছেন শতাধিক ব্যবসায়ী, অনেকে হয়েছেন পথের ফকির! রমরমা সুদের ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বানিজ্যিক কেন্দ্রে বাপ্পি সাধুর উচ্চ সুদের খপ্পরে পড়েছেন শতাধিক ব্যবসায়ী এবং অনেকে হয়েছেন পথের ফকির! তার রমরমা সুদের ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতা কর্মী। গোপন সূত্রে জানা যায়, সে নিজেকেই একটা ব্যাংক বলে দাবি করেন। বাপ্পি সাধু এক লাখ টাকায় প্রতি মাসে উচ্চ হারে সুদ নেন ২০-৩০ হাজার টাকা তাও আবার সেই সুদের টাকা গুনতে হয় সপ্তাহে। এই উচ্চসুদে টাকা নিয়ে পথের ফকির হয়েছেন পাটকেলঘাটা যমুনা শোরুমের মালিক রোকনুজ্জামান, শেখসাদী শোরুমের মালিক মফিজুর রহমান, মনি মেম্বারসহ অনেকে। বাপ্পি সাধু বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে তাদের টাকার লোভ দেখিয়ে প্রতি বছর কোটি কোটি টাকার সুদ আদায় করেছেন তার অভিযোগ রয়েছে।
ঘটনা সূত্রে আরও জানা যায়, বাপ্পি সাধু প্রতিদিন সকালে বের হয়ে হকার বা সমিতির লোকদের মতো সুদের টাকা নেওয়া ও দেওয়ার জন্য বিভিন্ন ব্যবসায়ীর টাইলস এর দোকান, ইলেকট্রনিকস শোরুন, শপিং মলে হাজির হয়। কয়েকটি ব্লান চেক ও স্ট্যাম্প সে সুদের টাকা প্রদান করেন। টাকা দিতে ব্যর্থ হলে মামলা দিয়ে হয়রানি করেন। এলাকার সচেতন মহল তার উচ্চসুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাপ্পি সাধু কে গ্রেফতার পূর্বক দুদক এর তদন্ত দাবি করেন। এই বাপ্পি সাধু কিভাবে শত কোটির মালিক হয়েছেন তার প্রকৃত রহস্য উন্মোচনের দাবি করেন এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে বাপ্পি সাধুকে একাধিকবার ফোন দিলে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। (২য় পর্ব অপেক্ষামান)

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park