1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মাষ্টারমাইন্ড কে এই ছাত্রলীগ নেতা, মাদক ব্যবসায়ী শুভ, হাতেনাতে চোর ইসমাইল গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে শুভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য। তবে ঘটনার মূল হোতা ও মাস্টারমাইন্ড, মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিরা ইউনিয়নের সাবেক সহ সভাপতি আল হাসিবি চৌধুরী শুভ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। শুভ কুমিরা ইউনিয়ন এলাকার মৃত্যু হান্নান নায়েবের ছেলে। এবং চুরির মালামাল বিক্রির সহায়তাকারী হিসাবে জড়িত পল্লী বিদ্যুতের ঠিকাদার ও কৃষকলীগ নেতা শাহবাজ আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক পাটকেলঘাটা থানার অন্তর্গত একটি পেট্রোল পাম্পের পেছনের এলাকায় পল্লী বিদ্যুতের মূল্যবান ট্রান্সফরমার চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন ইসমাইল সরদার (২৫) নামের এক যুবক। গ্রেফতারকৃত ইসমাইল সাতক্ষীরা জেলার নলতা এলাকার জাফর সরদারের ছেলে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং পরে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করে।

### জিজ্ঞাসাবাদে থলের বিড়াল: নেপথ্যে ছাত্রলীগ ক্যাডার শুভ:

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চোর ইসমাইল সরদার এই চুরির সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। ইসমাইলের স্বীকারোক্তি অনুযায়ী, এই ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মূল মাস্টারমাইন্ড পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের হান্নান নায়েকের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার আল হাসিবি চৌধুরী শুভ। তার বিরুদ্ধে নিজেকে অপরাধ জগতে আড়াল করতে ফেসবুকে ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। কখনো আল হাসিবি চৌধুরী শুভ আবার কখনো আরিয়ান চৌধুরী শুভ ব্যবহার করেন।

অনুসন্ধানে জানা যায়, আল হাসিবি চৌধুরী শুভর সরাসরি নেতৃত্বে ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে সাতক্ষীরার কুমিরা, ঝাউডাঙ্গা, ত্রিশমাইলসহ বিভিন্ন এলাকায় একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। শুভর ছত্রছায়ায় ও ইশারায় চক্রটি গ্রামীণ জনপদের বিদ্যুতের লাইনে হানা দিয়ে কৃষকদের সেচ পাম্প ও সাধারণ গ্রাহকদের ট্রান্সফরমার চুরি করে আসছিল।

### চুরির মালামাল বিক্রির সহযোগী কৃষকলীগ নেতা শাহবাজ:
ইসমাইলের দেওয়া তথ্য মতে, এই সিন্ডিকেটের জাল আরও গভীরে বিস্তৃত। চুরি করা এসব মূল্যবান ট্রান্সফরমার এবং ভেতরের তামা-তেল চড়া দামে বিক্রির পুরো বন্দোবস্ত করে আসছিলেন পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের তালিকাভুক্ত ঠিকাদার এবং কৃষকলীগ নেতা শাহবাজ আলী। পল্লী বিদ্যুৎ অফিসের ভেতরের লোক এবং ঠিকাদার হওয়ায় শাহবাজের মাধ্যমে এই চুরির মালামাল খুব সহজেই পার পেয়ে যেত বলে জানা গেছে।

### ভোগান্তিতে কৃষক ও সাধারণ গ্রাহক, ক্ষোভ বাড়ছে:

দীর্ঘদিন ধরে এই চক্রের চুরির কারণে কুমিরা ও ঝাউডাঙ্গাসহ আশেপাশের এলাকার সেচ কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। কৃষকেরা লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে শুভ ও শাহবাজের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেত না। এবার হাতেনাতে চোর ধরা পড়ার পর এই পুরো শক্তিশালী সিন্ডিকেটের নাম সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

### পুলিশের বক্তব্য:
পাটকেলঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। চোর চক্রের মূল হোতা আল হাসিবি চৌধুরী শুভ এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী কাউকেই ছাড় দেওয়া হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে।ট্রান্সফরমার চুরি সিন্ডিকেটের মাষ্টারমাইন্ড নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আল হাসিবি চৌধুরী শুভ ও পল্লী বিদ্যুতের ঠিকাদার ও কৃষকলীগ নেতা শাহবাজ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park