1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে থাকা প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আছেন

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক;পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে থাকা প্রতিনিধিদলে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও আছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এর আগে ইরান জানায়, তারা পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে বার্তা আদান-প্রদান চালিয়ে যাচ্ছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রোববার ইরানি প্রতিনিধিদল তেহরানে ফেরার পর থেকে পাকিস্তানি মধ্যস্থতার মাধ্যমে একাধিক বার্তা বিনিময় হয়েছে। আমাদের অবস্থান জানানো হয়েছে।’
পারমাণবিক ইস্যু নিয়ে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।
ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইরানকে তার জাতীয় প্রয়োজন অনুযায়ী সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দিতে হবে।’ যুক্তরাষ্ট্র ও ইরান গেল সপ্তাহান্তে তাদের সংঘাতের অবসানের লক্ষ্যে পাকিস্তানে সরাসরি আলোচনা করে, কিন্তু রোববার ভোরে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়ে যায়।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park